বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাওয়ানডেতে আফিফ-ইমন, চোটে বাদ শান্ত-হৃদয়
spot_img
spot_img

ওয়ানডেতে আফিফ-ইমন, চোটে বাদ শান্ত-হৃদয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে আসন্ন সিরিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের জায়গা হয়নি। চোটের কারণে ছিটকে গেছেন তাওহিদ হৃদয়ও।

তাদের অনুপস্থিতিতে ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সবশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান জাকির হাসান। নিয়মিত অধিনায়ক শান্ত না থাকায় এই সিরিজেও দলটিকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকেও রাখা হয়নি। সাকিবের সঙ্গে দেশের ক্রিকেটের দূরত্ব তৈরি হয়ে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে। গতকাল বাঁহাতি এ অলরাউন্ডারের খেলতে না পারা সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টি আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বিব্রত না। আমি চাই, সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে… ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে আছে, তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।

সেন্ট কিটসে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর। পরের দুইটি ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments