বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকত আয় করল ইমরান হাশমির ‘আওরাপন ২’
spot_img
spot_img

কত আয় করল ইমরান হাশমির ‘আওরাপন ২’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইমরান হাশমি অভিনীত ‘আওরাপন ২’ বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে। ১৪ আগস্ট মুক্তির পর দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির আয় আরও বেড়েছে। বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের অপেক্ষায় এখন ছবিটি। দশম দিনে সেই মাইলফলক থেকে মাত্র ৮ কোটি রুপি দূরে রয়েছে ‘আওরাপন ২’।

বক্স অফিসের হিসাবে, গতকাল দ্বিতীয় রোববার ভারতে ছবিটি ৮ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এদিন ১৩ হাজার ৬৩২টি প্রদর্শনীতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ২১ শতাংশ। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। ভারতীয় বাজারে মোট গ্রস আয় এখন ১৬২ কোটি ৫০ লাখ রুপি।

বিদেশের বাজারেও ছবিটির দাপট অব্যাহত। দশম দিনে সেখান থেকে এসেছে ১ কোটি ৫০ লাখ রুপি। ফলে বিদেশে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। ভারত ও বিদেশের আয় মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস সংগ্রহ এখন ১৯২ কোটি ৮০ লাখ রুপি।

অর্থাৎ আর মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি আয় করলেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে ‘আওরাপন ২’।

দ্বিতীয় সপ্তাহান্তে বাড়ছে আয়
দ্বিতীয় সপ্তাহের গত শুক্রবার ছবিটির আয় কিছুটা ধীর ছিল। সেদিন ৯ হাজার ৮৫৮টি প্রদর্শনী থেকে ভারতে ৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করে ছবিটি। তবে পরদিনই পরিস্থিতির পরিবর্তন হয়।

দ্বিতীয় শনিবার ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২৫ লাখ রুপি। শুক্রবারের তুলনায় আয় বেড়েছে প্রায় ৪৩ দশমিক ৫ শতাংশ। সেদিন ছবিটির সার্বিক দর্শক উপস্থিতি ছিল ১৮ শতাংশ। সন্ধ্যা ও রাতের প্রদর্শনীতে দর্শক উপস্থিতি আরও বেশি ছিল—প্রায় ৩৩ দশমিক ৮৫ শতাংশ।

মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে ছবিটির নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই আয় বাড়তে থাকায় এখন ২০০ কোটির বৈশ্বিক মাইলফলক নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।

নিতিন কাক্কর পরিচালিত ‘আওরাপন ২’ ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘আওরাপন’-এর সিক্যুয়েল। বিশেষ করে প্রথম ছবির আবেগ, গান ও ইমরান হাশমির অভিনয় দর্শকের মনে যে জায়গা তৈরি করেছিল, নতুন ছবির সাফল্যের পেছনে সেই নস্টালজিয়ার বড় ভূমিকা রয়েছে।

বিশেষ ভাটের প্রযোজনায় নির্মিত ছবিটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার, মাইরা শিভান, অনিরুদ্ধ রাওয়াল, জাগক্রিড কামডি, বরুণ চন্দা, রুখসার রহমান ও রিচা জৈন।

শ্রিয়া শরণ ও শাদ রন্ধাওয়া বিশেষ চরিত্রে হাজির হয়েছেন। তাঁরা যথাক্রমে আলিয়া হামিদ ও কবিরের ভূমিকায় অভিনয় করেছেন; ছবিতে শিবমের দেখা কিছু অলীক উপস্থিতির অংশ হিসেবেই তাঁদের দেখা যায়।

ছবিটি নিয়ে সমালোচনা অবশ্য একেবারে একমুখী নয়। কোথাও ধীরগতির প্রথমার্ধ, অনুমানযোগ্য মোড় ও দুর্বল খলনায়ক নিয়ে আপত্তি উঠেছে। তবে ইমরান হাশমির অভিনয় প্রশংসিত হয়েছে। নস্টালজিয়ার সঙ্গে নতুন আবেগের গল্পকে মিলিয়ে প্রথম ছবির শিবম পণ্ডিতের উত্তরাধিকারকে ধরে রাখার চেষ্টাটিও দর্শকের নজর কেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments