
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা হলেও চিনে নিয়ন্ত্রণে এসেছে। চিন ছাড়িয়ে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। এশিয়া মহাদেশেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে, বেড়েই চলেছে মৃতের সংখ্যাও ইতিমধ্যেই করোনা ভাইরাসকে বিশ্ব মহামারি বলে েঘাষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এমনটাই জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। আর তাই করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গড়ে তুলতে নয়া ফান্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
চিনকে ছাড়িয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বর্তমানে ইউরোপের দেশগুলি থেকে চিনের চেয়েও বেশি মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। সারা পৃথিবীতে ১,৩৪,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত। গত ডিসেম্বরে চিনেই এই ভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এবার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ফান্ড তৈরির ভাবনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু-এর প্রধান জানিয়েছেন, এই ভাইরাস ঠিক কোথায় রয়েছে, তা না জানলে এর মোকাবিলা করাও সম্ভব নয়। বিশ্বের দেশগুলির কাছে তিনি আবেদন জানিয়ে বলেছেন, করোনা সংক্রমণ রুখতে প্রতিটি ক্ষেত্রে ভাইরাসের উৎস সন্ধান, বিচ্ছিন্নকরণ, পরীক্ষা ও চিকিৎসা জরুরি।
যে দেশগুলিতে এখনও করোনার সংক্রমণ ঘটেনি সেখানেও যে কোনও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে মারণ এই করোনা ভাইরাস। তাই নতুন ফান্ড তৈরির সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কোনও সংস্থা বা কোনও ব্যক্তির কাছ থেকে করোনা মোকাবিলায় সাহায্যের আবেদন জানানো হয়েছে।






























Recent Comments