শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকাতার বিশ্বকাপে পোল্যান্ড
spot_img
spot_img

কাতার বিশ্বকাপে পোল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খজুফে ২৯ মার্চ রাতে বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে সুইডেনকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে পোল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেয় পোল্যান্ড তারকা লেভানডোভস্কি। শেষদিকে এসে পিওতর জিয়েলিন্সকির গোলে ব্যবধান ২-০ করে জ্লাতান ইব্রাহিমোভিচদের প্রতিযোগীতা থেকে বিদায় করে পোল্যান্ড।

গোলশূণ্য প্রথমার্ধের পর মাঠে নেমেই পোল্যান্ডকে এগিয়ে নেন লেভানেডোভস্কি। ৪৮তম মিনিটে জোকোস ক্রিখোভিয়াক বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। দারুণ স্পট কিকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেয়েলিন্সকি। সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসনের ভুলে বল পেয়ে বক্স থেকে দ্রুতগতির শটে জাল খুঁজে নেন নাপোলি মিডফিল্ডার। দলের কোনো উন্নতি না দেখে ৭৯তম মিনিটে দানিয়েলসনের বদলে ইব্রাহিমোভিচকে মাঠে নামান সুইডিশ কোচ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো আক্রমণে ধার বাড়ায় পোল্যান্ড।

পরবর্তীতে আর কোনো গোল করতে পারেনি তারা। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট কাটল পোল্যান্ড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments