সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার ডাগ আউটে স্কালোনি
spot_img
spot_img

কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার ডাগ আউটে স্কালোনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও আর্জেন্টিনার ডাগ আউটেই থেকে যাচ্ছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা পর্যন্ত তার অধীনেই দল থাকছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কালোনি জানিয়েছিলেন, দলে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি। মাঝে গুঞ্জন উঠেছিল, ২০২৪ সালের আগেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন তিনি। এমনকি এই ইস্যুতে মেসির সাথেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে স্কালোনির।

মেসির পাশাপাশি স্কালোনির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তাপিয়াও। এবার দলবদলের খবরের জন্য বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রধান তাপিয়ার সাথে বৈঠক হয়েছে স্কালোনির। আর এই আলোচনার পর স্কালোনি জানিয়েছেন, আগামী কোপা আমেরিকা পর্যন্ত নিশ্চিতভাবেই দলের সাথে আছেন তিনি। কোপা শেষ হওয়ার পরেই ভবিষ্যতের কথা চিন্তা করবেন।

টিওয়াই স্পোর্টস জানিয়েছে, ‘লিওনেল স্কালোনি কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ থাকবেন। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে।

লিওনেল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব বুঝে নেন ২০১৮ সালে। এরপর আলবেলিস্তেদের ট্রফি খরা ঘুচেছে তার হাত ধরেই। ২০২১ সালে জিতেছে কোপার শিরোপা। পরের বছর কাতারে জিতেছে তৃতীয় বিশ্বকাপ ট্রফি। এবার তার হাত ধরেই কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামবে মেসি-আলভারেজরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments