মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারন
spot_img
spot_img

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পক্রিয়া সম্পন্ন করা কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পুঁজিবাজারে শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার (২১ ডিসেম্বর) কোম্পানিটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “CRYSTALINS”। এবং কোম্পানি কোড হবে ২৫৭৪৯।

এর আগে গত ১৫ ডিসেম্বর,মঙ্গলবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে গত ৩ ডিসেম্বর ।

কোম্পানির তথ্য মতে, পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। এই সময়ে প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র, ক্ষতিগ্রস্ত এবং দেশি ও বিদেশরীরা বিনিয়োগ করেছেন। তারা ১৬ কোটি টাকার ১ কোটি ৬৯ লাখ শেয়ার পেতে বিনিয়োগকারীরা মোট ৬৬৭ কোটি ২০ লাখ টাকার আবেদন জমা দিয়েছে। যা প্রায় ৪১ দশমিক ৭০ গুন। এর মধ্যে ৫২৫টি যোগ্য অর্থাৎ এলিজেবল ইনভেস্টর আবেদন করেছে। যা টাকার অংকে ৬৭ কোটি ১০ লাখ ৩৫ হাজার টাকা। তাদের জন্য বরাদ্দ ছিল ৬৪ লাখ শেয়ার অর্থাৎ ৬ কোটি ৪০ হাজার টাকা অর্থাৎ নতুন প্রজন্মের এই বিমার কোম্পানির লট প্রতি শেয়ার পেতে ১০৪৮ দশমিক ৪৯২ শতাংশ আবেদন বেশি জমা পড়েছে। যা টাকার অংকে সাড়ে ১০ গুণ বেশি। আর বাকি আবেদন জমা পড়েছে সাধারণ বিনিয়োগকারী এবং প্রবাসী বিনিয়োগকারীর। তারা কোম্পানিরটির প্রতিলট শেয়ার পেতে প্রায় ৬০০ কোটি টাকার আবেদন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬৯ লাখ শেয়ার ছেড়ে পুজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। উত্তোলিত অর্থের ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আইপিও বাবদ খরচ করবে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪ দশমিক ৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments