ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ৪৬ টাকা। আজ লেনদেন শুরু করে ৪৬ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেষ ট্রেডিং মূল্য বা শেয়ারের সর্বশেষ লেনদেন দর ৫০ টাকা ৬০ পয়সা।
এদিকে কোম্পানিটির আজ ৪৮ লাখ ৪৫ হাজার ৭৪০টি শেয়ার ৪ হাজার ১৬৮ বার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া কাট্টালী টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- এইচআর টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্যা পেনিনসুলা চিটাগং, বিবিএস কেবলস, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ই-জেনারেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments