শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগোপন বিয়ের গুঞ্জন, রেগে গিয়ে যা বললেন কাঞ্চন-শ্রীময়ী
spot_img
spot_img

গোপন বিয়ের গুঞ্জন, রেগে গিয়ে যা বললেন কাঞ্চন-শ্রীময়ী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘কৃষ্ণকলি’খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক— ২০২১ সালে এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি কাঞ্চনের।

পরকীয়ার অভিযোগে কাঞ্চন-শ্রীময়ীকে বহুবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজেনরা। কটু কথাও শুনেছেন তারা। তবু বারবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রীময়ী। এবার টলিপাড়ায় গুঞ্জন উড়ছে, গোপনে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত পৌষ মাসে গোপনে সাতপাক বাঁধা পড়েছেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। টলিপাড়ায় এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। যদিও পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি কাঞ্চনের। আর এ কারণেই গোপনে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

গোপন বিয়ের সত্যতা জানতে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল যোগাযোগ করে কাঞ্চন মল্লিকের সঙ্গে। এ প্রসঙ্গ তুলতেই রেগে গিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘আমাদের সন্তান যেন কোন হাসপাতালে ভূমিষ্ঠ হচ্ছে? পারলে সেটাও লিখে দেবেন।

সামনে নির্বাচন। তাই নির্বাচনী কাজ নিয়ে এলাকায় ব্যস্ত কাঞ্চন মল্লিক। কিছুটা স্থির হয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘বড় একটা সমস্যা সমাধানে ব্যস্ত। বিশ্বাস করুন, এখন এই ধরনের রসিকতা একটুও নিতে পারছি না।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ীও। তার কণ্ঠেও রাগের সুর। শ্রীময়ীর ভাষায়— ‘লিখে দিন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তাই কাঞ্চন বাধ্য হয়ে পৌষ মাসেই বিয়ে করলেন!’ কাঞ্চনের মতো শ্রীময়ীও খানিকটা শান্ত হয়ে বলেন, ‘আমাদের কোনো কিছুই তো কারো অজানা নয়। তা হলে কেন খামোখা লুকিয়ে বিয়ে করতে যাব?

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments