বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের জাগুয়ার্স
spot_img
spot_img

গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের জাগুয়ার্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমবার কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি অংশ নিয়েই ফাইনালের স্বাদ পেতে যাচ্ছেন লিটন দাস। প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও তার দল ৩৮ রানে জিতেছে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে। এই জয়ে গ্লোবাল টি-২০ এর ফাইনালে চলে লিটনের সারে জাগুয়ার্স।

ব্যাট হাতে এদিন বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের তারকা ব্যাটার। ভ‍্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে একটি করে ছক্কা ও চারে ১৯ বলে ১৬ রান করেন লিটন। আগের ম্যাচেও ব্যাট হাতে রাখতে পারেননি উল্লেখযোগ্য অবদান, মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে করতে পারেন ১৩ বলে ১০।

সারের অধিনায়ক ইফতিখার আহমেদ ও আয়ান খান হাল ধরেন। ৪৩ রানের এই জুটি ভেঙে দেন জুনাইদ সিদ্দিক। আয়ান ২৯ রানে তার কাছে বোল্ড হন। একপ্রান্ত আগলে রেখে ইফতিখার ইনিংস সেরা ৩৬ রান করেন। শেষ ওভারে জুনাইদ জোড়া উইকেট নিয়ে সারেকে ১৪০-এ পৌঁছাতে দেননি। আফগান এই বোলার ৪ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন।

ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভ্যাঙ্কুভার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তারা বিরাট ধাক্কা খায়। মিডল অর্ডারে নামা ফ্যাবিয়ান অ্যালেন অবশ্য চেষ্টা করেছেন ব্যবধান কমিয়ে আনার। কিন্তু তার ২০ বলে ২৭ রানের ইনিংসটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ভ্যাঙ্কুভারকে ১০১ রানে অলআউট করেছে সারে। বোলারদের মাঝে এদিন সবচেয়ে সফল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। ১৬ রানের বিনিময়ে একাই শিকার করেছেন ৪ উইকেট।

আজ গ্লোবাল টি-২০ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের জয়ী মন্ট্রিয়েল টাইগার্স এবং কোয়ালিফায়ার-১এর পরাজিত দল ভ্যাঙ্কুভার নাইটস। জয়ী দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে সারে জাগুয়ার্স।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments