ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রূপচর্চা মানেই পার্লারে গিয়ে কিছু করা, সেরকম নয়। ঘরে বসে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়েই ত্বকের যত্ন নেওয়া যায়। তাই খুব সহজেই কিছু ফেসপ্যাক বানানোর জন্য রইল কিছু টিপস।

১ চামচ মুলতানি মাটি, ১/২ চামচ টক দই, ১/২ চামচ মধু ও পাকা আম মিক্স করে ত্বকে লাগান। ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন ত্বক মসৃণ উজ্জ্বল এবং কোমল লাগবে সাথে ত্বকে একটা বাড়তি উজ্জ্বল ভাবও আসবে।
পেঁপে এবং কলা একসাথে মিক্স করে সেখানে হাফ চা চামচ চন্দন গুড়া ও পানি মিশিয়ে নিন। ১৫ মিনিট ত্বকে রাখুন এরপর ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব এবং ত্বকে থাকা ময়লা দূর হয়ে যাবে।
এছাড়াও প্রতিদিনের একটি সমস্যা হল সান বার্ণ। রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে পারে শসা। শসা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। শসার রসের সাথে সামান্য হলুদ গুঁড়া ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। শসার প্রশান্তিদায়ক উপাদান ত্বককে উজ্জ্বল করে তুলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments