রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন
spot_img
spot_img

চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুকের পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন ‘কারাগার’ অভিনেতা। তাকিয়ে আছেন পেছনে।

আর সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্টারটি শেয়ার করেন ‘বিগ বি’। ক্যাপশনে তিনি লেখেন, ‘সব সময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা। বিগ বি’কে ভালোবাসা জানানোর পাশাপাশি তারা গর্বিত অনুভব করছেন চঞ্চল চৌধুরী মতো শিল্পীর জন্য।

এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা।

উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই হয়তো এবার অমিতাভের ভালোবাসা পেলেন ঢাকার তারকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments