শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাচোটে জর্জরিত মেসির আর্জেন্টিনা, জয়ের চ্যালেঞ্জ
spot_img
spot_img

চোটে জর্জরিত মেসির আর্জেন্টিনা, জয়ের চ্যালেঞ্জ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল স্কালোনির অধীনে উড়ছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তেরা ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব দারুণ শুরু করেছিল। কোপা আমেরিকাও জিতেছে ভালো ফুটবল খেলে। কিন্তু খেলোয়াড়দের অবসর, বয়স ও চোটের ধাক্কায় কিছুটা ব্যাকফুটে আকাশি-সাদা জার্সিধারীরা। প্যারাগুয়ের বিপক্ষে হার, তার আগে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করা দলটির সামনে বৃহস্পতিবার ভোর ৬টায় পেরুকে হারানোর চ্যালেঞ্জ। শেষ পাঁচ ম্যাচে দুই জয় পাওয়া আর্জেন্টিনাকে জিততে হবে ইনজুরির ধাক্কা কাটিয়ে।

প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার দুই ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো ও নাহুয়েল মলিনা। আগে থেকে চোটে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। তিনিও আর্জেন্টিনার ক্যাম্প ছেড়েছেন। এ ছাড়া নিকোলাস গঞ্জালেস ও হারমান পাজেল্লা ইনজুরিতে আছেন। দলে থাকলেও কাঁধে অস্বস্তি আছে লেফটব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকোর। কোচ স্কালোনি দলে ডাকতে পারেননি পাওলো দিবালাকেও। এসব ইনজুরির ধাক্কা সামলেই ঘরের মাঠে পেরুর বিপক্ষে পরীক্ষায় জিততে হবে কোচ লিওনেল স্কালোনির।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ৯ নম্বরে থাকা পেরুর বিপক্ষে নতুন চেহারার রক্ষণভাগ আর্জেন্টিনার। সেন্ট্রাল ডিফেন্সে রোমেরোর জায়গায় মার্সেইয়ের ২৫ বছর বয়সী লিওনার্দো বেলার্ডি সুযোগ পেতে পারেন। প্যারাগুয়ে ম্যাচে বদলি নামেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি। দুই উইং ব্যাকে গঞ্জালো মন্টিয়েল ও ফাকুন্দে মেডিনা খেলতে পারেন। তবে মিডফিল্ড ও আক্রমণভাগে সেই অর্থে লাগেনি ইনজুরির ধাক্কা। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ডি পল থাকবেন মাঝমাঠে। ফর্ম ও রক্ষণ শক্ত করার চিন্তায় এনজো ফার্নান্দেজের বদলে লিয়ান্দ্রো পারদেস অগ্রাধিকার পেতে পারেন। মেসির সঙ্গে আক্রমণভাগে লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের জুটি হতে পারে। সে ক্ষেত্রে আলেকজান্দ্রো গার্নাচোকে থাকতে হবে বেঞ্চে।

সোমবার পেরু ম্যাচের আগে শেষ অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সংবাদমাধ্যম দাবি করেছে, অনুশীলনে হাভিয়ের মাচেরানোর অনূর্ধ্ব-২০ দলকে রেখেছিলেন কোচ স্কালোনি। তাদের বিপক্ষে অনুশীলন করে নতুন রক্ষণভাগ নিয়ে কৌশল ঝালিয়ে নিয়েছেন কোচ। রক্ষণে বাড়তি নজর রেখে ও অন্যান্য পজিশন নিয়ে ২৫ মিনিট করে দুটি কৌশলগত ট্রেনিং সেশন করিয়েছেন স্কালোনি। মাঠে নামার আগে পরিষ্কার কৌশল নিয়ে নামতে পছন্দ করা কোচ নিজ দর্শকদের সামনে পেরুকে হারিয়ে বছর শেষ করতে পারেন কিনা, সেটাই দেখার অপেক্ষা। বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments