ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন। নিলাম থেকে লিটনকে কিনেছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিবকেও নিলাম থেকে কিনে নিয়েছে কেকেআর। এছাড়া মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

তবে, এই তিন ক্রিকেটার পুরো আইপিএল খেলতে পারবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। কারণ ওই সময় বাংলাদেশের থাকবে আন্তর্জাতিক ব্যস্ততা। আইপিএল মাঠে গড়াবে মার্চ থেকে মে মাস অবধি। মার্চে আয়ারল্যান্ড আসবে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে। ফিরতি সফরে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ‘বিসিবি’ সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা। তিনি বলেন, ‘যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না।
























Recent Comments