বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদজিপিএইচ ইস্পাত প্লান্টের বাণিজ্যিক উৎপাদন ক্রমেই বাড়ছে
spot_img
spot_img

জিপিএইচ ইস্পাত প্লান্টের বাণিজ্যিক উৎপাদন ক্রমেই বাড়ছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত  প্রকৌশল  খাতের  কোম্পানি  জিপিএইচ ইস্পাত লিমিটেডের সম্প্রসারিত  নতুন  প্লান্টের  বাণিজ্যিক  উৎপাদন  ক্রমেই বাড়ছে। বতর্মানে নতুন এ প্লান্টের মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি ব্যবহার করা হচ্ছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, সম্প্রসারিত নতুন এ প্লান্টের বাণিজ্যিক উৎপাদন বর্তমানে কোন অবস্থায়  রয়েছে, সেটি জানতে চেয়ে সম্প্রতি জিপিএইচ ইস্পাতকে চিঠি দেয় ডিএসই। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে নতুন প্লান্টটিতে এমএস বিলেট  উৎপাদন হচ্ছে গড়ে ৬০-৬৫ শতাংশের মধ্যে। তবে এ উৎপাদন সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে। অন্যদিকে এমএস রড উৎপাদন সক্ষমতার ৫৫-৬০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে।এটিও পর্যায়ক্রমে বাড়তির দিকে রয়েছে। তবে স্টিল বিম, অ্যাঙ্গেল, চ্যানেল ও ফ্ল্যাটবারের মতো মিডিয়াম সেকশন প্রোডাক্টস  উৎপাদন এখনো শুরু করতে পারেনি কোম্পানিটি। মূলত করোনার কারণে এগুলো করা যায়নি  বলে  জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, কোম্পানিটির সম্প্রসারিত নতুন এ প্রকল্পে বছরে ৮ লাখ ৪০ হাজার টন  এমএস বিলেট এবং ৬ লাখ ৪০ হাজার টন এমএস রড, মিডিয়াম সেকশন প্রোডাক্টস  উৎপাদন করা সম্ভব।

কোম্পানিটির সম্পদের পুনর্মূল্যায়ন তথ্য অনুসারে, জিপিএইচ ইস্পাতের ৩১ মার্চ ২০২১ শেষে নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৭৩৯ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকা। পুনর্মূল্যায়নে নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৭২ কোটি ৪২ লাখ ১৭ হাজার  ৪৮০ টাকা। সম্পদ পুনর্মূল্যায়নে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় ৪৩৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১০৫  টাকা। পুনর্মূল্যায়নের পর জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস)  দাঁড়ায় ২৯ টাকা ৫২ পয়সা, যা পুনর্মূল্যায়নের আগে ছিল ১৮ টাকা ৬২ পয়সা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিপিএইচ ইস্পাতের কর-পরবর্তী  নিট  মুনাফা  ছিল  ৪৫ কোটি ২১ লাখ টাকা ।যেখানে  আগের  বছরের  একই  সময়ে  নিট  মুনাফা  হয়েছিল  ৪ কোটি ৭২ লাখ টাকা। এক  বছরের  ব্যবধানে  কোম্পানিটির  নিট  মুনাফা  বেড়েছে ৪০ কোটি টাকা। আলোচ্য  সময়ে  কোম্পানিটির  শেয়ারপ্রতি  আয়  (ইপিএস)  হয় ১ টাকা ১৪ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা। এ  বছরের  ৩১  মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস)  দাঁড়ায়  ১৮  টাকা  ৬২ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জিপিএইচ ইস্পাত। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল  ২ টাকা ২৪ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল  ১৭ টাকা ৫৯ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments