ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে বোলিং করবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

টস
টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
একাদশে এক পরিবর্তন
আফিফ হোসেনের পরিবর্তে বাংলাদেশ এই ম্যাচে বাড়তি একজন বোলার নিয়ে খেলছে। স্পিনার নাসুম আহমেদকে প্রথমবার খেলানো হচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন দাশ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments