বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা দরপতনে নি:স্ব বিনিয়োগকারীরা: মাত্র ৬.০৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি
spot_img
spot_img

টানা দরপতনে নি:স্ব বিনিয়োগকারীরা: মাত্র ৬.০৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১৯ ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২১.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৯৪২টি শেয়ার ৬২ হাজার ৬২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৯৩০টি শেয়ার ৭৪ হাজার ৬১৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৫ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৮৩.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯২৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৬৫ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৫ হাজার ৮৬১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments