ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেসে প্রেসিডেন্ট ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা নৈশভোজে এই সাক্ষাৎ হয়। অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে ছিলেন তার মেয়ে দীনা ইউনূস।
প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আছেন ড. ইউনূস এবং দীনা ইউনূস। এ সময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা
























Recent Comments