ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রক্তে শর্করার মাত্রা কিংবা ব্লাড সুগার হঠাৎ বেড়ে যাওয়া রোধ করতে মিষ্টি কখনোই খালি পেটে খাওয়া ঠিক নয়। কারণ খাবার খাওয়ার সঠিক ক্রম বা ফুড সিকোয়েন্সিং এবং সঠিক সময় মেনে চললে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পরও শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে।
কারণ সব সময়ে চিনি মেশানো খাবার খেলে শুধু ডায়াবেটিস নয়, আরও অনেক ধরনের ক্রনিক অসুখ দেখা দিতে পারে। এটি রোধ করতে মিষ্টিজাতীয় খাবার খালি পেটে খাওয়া উচিত নয়। সে কারণে সঠিক ডেজার্ট খাওয়াও জরুরি।
যেসব খাবারে প্রাকৃতিক শর্করা রয়েছে, সেসব খাবার খাদ্যতালিকায় রাখুন। এই যেমন ফল দিয়ে ডেজার্ট বানাতে পারেন। চিনির বদলে খেজুর খেতে পারেন। টকদই, চিয়াসিড ইত্যাদি দিয়ে পুডিং বানানো যেতে পারে। চকোলেট খেতে ইচ্ছে হলে ডার্ক চকোলেট খেতে পারেন।
আর হ্যাঁ, ডায়াবেটিস হলে কোনো ধরনের মিষ্টি খাওয়া যাবে না। সুগার বেড়ে যাবে— এটা ঠিক নয়। রক্তে শর্করার মাত্রা বাড়ার কারণ একমাত্র মিষ্টি নয়; জীবন থেকে মিষ্টি বা শর্করাজাতীয় খাবার বাদ না দিলেও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা যায়। এর জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। সঠিক খাবার বেছে নেওয়া জরুরি।
আর ডায়াবেটিস না থাকলেও অনেক সময় মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে সঠিক উপায়ে মিষ্টিজাতীয় খাবার খাওয়া উচিত। প্রোটিন, ফাইবার ও হেলদি ফ্যাটযুক্ত খাবার খাওয়ার পরে মিষ্টি খান। বিশেষজ্ঞরা বলছেন, মিষ্টি খেতে চাইলে শাকসবজি ও প্রোটিন খাওয়ার পর খান। ডায়াবেটিসের পাশাপাশি যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিংবা পলিসিস্টিক ওভারির সমস্যা আছে বা যাদের প্রি-ডায়াবেটিকস আছে, তারাও এ নিয়ম মেনে মিষ্টি খেতে পারেন।
দিনের একটা নির্দিষ্ট সময়ে মিষ্টি খান। বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম। সকালে ইনসুলিনের কার্যকারিতা দিনের অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। সে জন্য সকালে মিষ্টিজাতীয় খাবার খেলে সেটি ভালোভাবে হজম হবে। শরীরও ভালোভাবে শর্করা শোষণ করতে পারবে। আর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু আপনি যদি বিকালের পর কিংবা রাতে মিষ্টিজাতীয় খাবার খান, তাহলে হঠাৎ করে শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তখন রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেড়ে যায়। এ কারণে রাতের খাবারে ডেজার্ট না রাখাই ভালো।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments