রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভডিভিডেন্ডের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
spot_img
spot_img

ডিভিডেন্ডের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য প্রায় সব কোম্পানিই তাদের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে অনেক কোম্পানি নো ডিভিডেন্ড বা নামে মাত্র ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের হতাশ করলেও বেশকিছু কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। যেসব কোম্পানি ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের মধ্য থেকে ডেইলি শেয়ারবাজার ডটকম শীর্ষ ১০ কোম্পানির তালিকা তৈরি করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এর পরে রয়েছে ইউনাইটেড পাওয়ার, রেনেটা লিমিটেড, এসিআই লিমিটেড, এমজেএল বিডি, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, আরামিট লিমিটেড, বাংলাদেশ স্টীল রি- রোলিং মিলস লিমিটেড এবং মতিন স্পিনিং লিমিটেড। নিম্নে কোম্পানিগুলো তথ্য তুলে ধরা হলো:

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ টাকা ২১ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩১ টাকা ৫৯ পয়সা।
গত ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিলো ৫ সেপ্টেম্বর।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.৮০ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২৭.১৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৬.১৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রেনেটা লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫১.৯৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪৪.৩৪ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬৩.৮৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এসিআই লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৬৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড নিয়ে মোট ৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৫.৫০ টাকা। এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ১৬২.৬৫ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৯.৮৬ টাকা।
আগামী ২৬ ডিসেম্বর বিকাল ১১.৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এমজেএল বিডি লিমিটেড:
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বিডির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৫৩ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৬৯ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ:
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫৪ শতাংশ নগদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.১৯ টাকা। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ২১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

কোহিনুর কেমিক্যাল লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১০.৫৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৫৫.৫৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৮.৬৪ টাকা।
আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

আরামিট লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৬৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৮১.৪২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৭৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ও অন্তবর্তীকালীন ১০ শতাংশ সহ মোট ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings per Share-EPS) হয়েছে ১৮.৯৬ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৩.৯০ টাকা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৭.৫৬ টাকা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৯.৮৯ টাকা।
এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৯.২৪ টাকা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল ৪০.৪৭ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

মতিন স্পিনিং মিলস লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৩১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।
উল্লেখ্য, সর্বশেষ বছরে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৯২ শতাংশ। এর কারণ সম্পর্কে তিনি বলেন, সর্বশেষ বছরে সুতা বিক্রির পরিমাণের পাশাপাশি এর মূল্য বৃদ্ধি পাওয়ায় কোম্পানির মুনাফা বেড়েছে।
আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments