বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঢাকায় প্রথম ওপেন এয়ার কনসার্ট মাতাবেন নগরবাউল
spot_img
spot_img

ঢাকায় প্রথম ওপেন এয়ার কনসার্ট মাতাবেন নগরবাউল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরের কনসার্টের মৌসুমেও বেশির ভাগ সংগীতশিল্পীদের বেকার বসে থাকতে হয়েছে। কারণ যে সময়টিতে গানে গানে মুখরিত হওয়ার কথা শিল্পী ও শ্রোতাদের, ঠিক সেই সময়ে রাজনৈতিক নানা কর্মসূচি দেয় সরকার ও বিরোধীদল। পাশাপাশি চলে হরতাল ও অবরোধ। তবে নতুন বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর ধীরে ধীরে জমতে থাকে স্টেজ শোগুলো। আবার পুরোনো চেহারায় ফিরতে কনসার্টের আয়োজন। ফেব্রুয়ারি মাসে রাজধানীতে বড় দুই কনসার্টের খবর পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম-২’।

গত বছরের সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল ‘দ্য স্কুল অব রক’। ছয় মাস না যেতেই আবার আয়োজিত হচ্ছে এ কনসার্টের পরবর্তী পর্ব ‘দ্য স্কুল অব রক ভলিউম-২’। আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টস জানিয়েছে, ঢাকায় এটি বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট। আইসিসিবি এক্সপো জোনে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্টটি। গতবারের মতো এবারের মূল আকর্ষণ নগরবাউল জেমস। তবে এর সঙ্গে বাড়তি উন্মাদনা হিসেবে থাকছেন বাপ্পা মজুমদার।

দ্য স্কুল অব রক ভলিউম-২-এ এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে পাঁচটি ব্যান্ড। নগরবাউল ছাড়া তালিকায় আছে ব্যান্ড ‘অ্যাশেজ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘ব্লু জিনস’ ও ‘প্লাজমিক নক’। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। পাঁচটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। দাম রাখা হয়েছে ৫০০, ৭০০, ১০০০, ১৫০০ ও ১৮০০ টাকা। জানা গেছে, ১০ হাজার দর্শক নিয়ে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বেলা ৩টা থেকে শিল্পীরা মঞ্চে উঠবেন। তার এক ঘণ্টা আগে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।

কনসার্ট প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টসের সিইও সাজিদ আলী বলেন, ‘ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি। বসন্ত এবং ভালোবাসা দিবসের রঙিন উদ্‌যাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এ দেশের মানুষের জন্য উৎসবমুখর একটি মাস। সংগীতপ্রেমীদের জন্য এ মাস আরও আনন্দময় করে তোলার জন্যই আমাদের এ অয়োজন। গতবারের আয়োজনে মানুষের সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আশা করছি এবারও স্মরণীয় একটি ইভেন্ট উপহার দিতে পারব। সেই প্রচেষ্টায় আমাদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘গতবার আমাদের প্রথম ইভেন্ট ছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের আয়োজন আমরা সফল করতে চাই।

এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। আগত শ্রোতারা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। গতবার ‘দ্য স্কুল অব রক ভলিউম-১’ কনসার্টে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্যও রাখা হয় ব্যবস্থা। তাদের জন্য ৬০০ টাকা মূল্যের স্টুডেন্ট টিকিট সংগ্রহের সুযোগ দেওয়া হয়। এ ছাড়া কনসার্টটি উপভোগের জন্য চার ধরনের টিকিট রাখা হয়। আর্লি বার্ডস, রকার্স, হেডব্যাংগার্স ও আফিকোনাডো জোন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments