সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতখন আমাদের হারানোর কিছু ছিল না
spot_img
spot_img

তখন আমাদের হারানোর কিছু ছিল না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহুর্তে গোল পেয়ে (১-১) ড্র করে ফিরেছে। ড্র হলেও বাংলাদেশের ফুটবলারদের মনে স্বস্তি কাজ করছে। তাদের মনের মধ্যে রয়েছে এই ড্র জয়ের সমান। কারণ হার নিশ্চিত ছিল। শেষ মুহুর্তে গোল করে ম্যাচ বাঁচানোর কাজটা কঠিন। দেশের ফুটবলাররা মনে করেন আগের চেয়ে এখনকার জাতীয় দলের চেহারা ভিন্ন। গোল হজম করে পিছিয়ে থাকলেও ম্যাচে ফেরার সুযোগ নেওয়া যায়। বাংলাদেশকে এখন আর সেভাবে ঠেকানো যাবে না। মালদ্বীপ মনে করেছিল তারা জয় পেয়ে গেছে। তার পরও ঘরের মাঠে জিততে না পারার কষ্ট বুকে নিয়ে ফিরেছে মালদ্বীপের ফুটবলাররা।

ছবি: সংগৃহীত

নিশ্চিত জয় কেড়ে নেওয়া গোলদাতা সাদ উদ্দিন। খেলার ৯০ মিনিট শেষ। অতিরিক্ত ৫ মিনিট দিয়েছিলেন ইরানী রেফারি। সেই ৫ মিনিটেই মালদ্বীপের বুকে গোলের পেরেকটা ঠুকেছেন সাদ উদ্দিন। কিংসের ফুটবলার, সিলেটের ছেলে সাদ। মাঠে নেমে দুই তিন মিনিটের মধ্যে বড় কাজটা করে দিয়েছেন তিনি। একটা গোল দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন।

ঢাকায় ফিরে সাদ জানালেন তিনি পরিকল্পনা করেই আক্রমনে গিয়েছিলেন। তার পজিশন ছিল নিচে। কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছিলেন আক্রমনে যাব আমরা। সাদ বলেন, ‘আমি একটা চান্স নিতে চেয়েছিলাম। মনে হচ্ছিল মালদ্বীপের গোল মুখে গেলে কাজ হতে পারে। এখনই সময়, চান্স নিতে হবে। প্রথমবার মিস করেছি। দ্বিতীয় বার রাকিব এমন জায়গায় বলটা দিয়েছেন আমি আর মিস করিনি।’ গোল করে জার্সি খুলে উদাম গায়ে উল্লাস করেছিলেন সাদ। এই অপরাধে রেফারি তাকে হলুদকার্ড দিয়েছেন। সাদ বলেন, ‘আমি জানি এটা করলে আমাকে হলুদকার্ড দেবে। আসলে আমরা তো ম্যাচটা হেরেই যাচ্ছিলাম। সেই ম্যাচে গোল করে ম্যাচ বাঁচানোর আনন্দটা ধরে রাখতে পারিনি। জার্সি খুলে ফিলিংসটা অন্যরকম লাগছিল। আমরা জয়ের মতো আনন্দ পাচ্ছিলাম। যাই হোক হলুদকার্ড নিয়ে কিছু ভাবছি না। একটা গোল আমাদেরকে বিশ্বকাপের বাছাইয়ে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।’

এই সাদ ২০১৭ সালে রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে কলকাতায় সল্টলেকের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা গোল করেছিলেন। সাদ বলেন, ‘সেই গোলের চেয়ে এই গোলটা ভিন্ন রকম। ভারত বড় দল। ওদের সমর্থকও বেশি। সেখানে পরিবেশ ছিল অন্যরকম। আর মালদ্বীপের বিপক্ষে পরিবেশটা অন্যরকম। দুইটা গোল দুই রকম ফিলিংস। বারতের সঙ্গে গোল করেও আমরা ম্যাচ জিততে পারিনি। ভারত গোল শোধ করে ড্র করে চলে গেছে।

আমাদের কাছে গুরুত্বপুর্ণ হচ্ছে এখন সামনে নিজেদের মাঠে খেলা। এখন সুযোগ বেশি। আমরা জিতার জন্যই খেলব এবার। মালদ্বীপে গিয়ে কতো বছর আমরা জয়ের মুখ দেখি না। বার বার হেরে আসছিল আমাদের বাংলাদেশ। সেখানে একটা ড্র নিয়ে ফিরেছি সেটা আমাদের জন্য বাড়তি উদ্দীপনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments