শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতামিমকে কেন ডেকেছে তদন্ত কমিটি
spot_img
spot_img

তামিমকে কেন ডেকেছে তদন্ত কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের ব্যর্থতা খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে তদন্ত কমিটি। অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাক্ষাৎকার নেওয়া বাকি। বিশ্বকাপ না খেলেও কেন তদন্ত কমিটির মুখোমুখি হতে হচ্ছে তামিমকে?

এ নিয়ে এনায়েত হোসেন সিরাজের কাছে জানতে চাওয়া হলে তাঁর উত্তর ছিল– ‘বলা যাবে না।’ বিশ্বকাপের আগে ঘটনাবহুল ছিল বাংলাদেশের ক্রিকেট। স্কোয়াড চূড়ান্ত করার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তাব দেন। বেছে বেছে বড় ম্যাচগুলো খেলতে বলেন বাঁহাতি এ ওপেনারকে। এ রকম প্রস্তাব পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তামিম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতিকে অনাকাঙ্ক্ষিত কিছু কথাও বলেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে শেষে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তামিম। নিজের ফেসবুক পেজে পরিস্থিতি ব্যাখ্যাও করেন।

অধিনায়ক সাকিব আল হাসান দেশ ছাড়ার আগে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়ে তামিমের সমালোচনা করেন। এর রেশ বিশ্বকাপের পারফরম্যান্সকে প্রভাবিত করেছে বলে বিশ্বাস অনেকের। বিশ্বকাপ দলে না থেকেও তামিমের প্রভাব খেলোয়াড়দের মধ্যে ছিল বলে মনে করেন কর্মকর্তারা। এ কারণে তামিমকে ডেকেছে তিন সদস্যের তদন্ত কমিটি।

তামিম দুবাই থাকার কারণে সাক্ষাৎকার নিতে দেরি হচ্ছে বলে জানান সিরাজ। আকরাম খান জানান, ৩ জানুয়ারি তামিমের সঙ্গে কথা বলবেন তারা। জাতীয় সংসদ নির্বাচন শেষ না হলে তদন্ত কমিটির মুখোমুখি হতে পারবেন না সাকিব। এ কারণে তদন্ত রিপোর্ট দিতে দেরি হচ্ছে বলে জানান সিরাজ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments