ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যু ও জ্বালানি খাতের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে তিতাস গ্যাসের ইপিএস হয়েছে ০.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৭২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২.২৮ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ০.১৬ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় ক্যাশ ফ্লো’তে ব্যাপক ধস নেমেছে। এদিকে প্রথম প্রান্তিক অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২০ অনুযায়ী তিতাস গ্যাসের শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.০৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments