রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতেইশের মত চব্বিশও রাঙাতে চান রোনালদো
spot_img
spot_img

তেইশের মত চব্বিশও রাঙাতে চান রোনালদো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় অনেকেই শেষ দেখে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার। বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছাড়াছাড়ির পর সেই রেশ বেড়ে যায় আরও। তবে রোনালদো বলেই হাল ছাড়েননি। সৌদি আরবের ফুটবলে যোগ দিতেই যেন যৌবন ফিরে পেলেন পর্তুগিজ এই তারকা।

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে দারুণ একটা বছর কাটিয়েছেন। পাশাপাশি জাতীয় দলেও তাকে দেখা গেছে চেনা ছন্দে। চলতি বছর ডিসেম্বরে গড়েছেন অনন্য এক রেকর্ড। যেখানে এখনকার কোনো ফুটবলার নেই। পেশাদার ফুটবলে ১২০০ ম্যাচ খেলারে মাইলফলক ছুঁয়েছেন, প্রবেশ করেছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় পাঁচ নম্বরে।

আল নাসরের হয়ে এ বছরের শেষ ম্যাচেও কাল গোল পেয়েছেন রোনালদো। আল তাউনের বিপক্ষে আল নাসরের ৪-১ ব্যবধানের জয়ে যোগ করা সময়ে দলের শেষ গোলটি করেছেন পর্তুগালের উইঙ্গার। এতে এ বছর রোনালদোর মোট গোল হয়েছে ৫৪টি। এ বছর এত গোল করতে পারেননি আর কেউ। বিদায়ী বছরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা তারই।

ম্যাচ শেষে গতকাল রোনালদো ঘোষণা দিলেন, আগামী বছরও একই রকম কিছু করতে চান। আল নাসরের জয়ের পর তিনি বলেছেন, ‘আমি খুব আনন্দিত। ব্যক্তিগত আর দলীয়ভাবে আমার জন্য ভালো একটি বছর ছিল এটা। আমি অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলের জন্য অনেক অবদান রেখেছি। আমার কাছে ভালো লাগছে এবং আগামী বছরও এটা করতে চাইব আমি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments