ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দর পতনের শীর্ষে রয়েছে ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ব্রাক ব্যাংকের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৭.০১ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সায় শেয়ারের লেনদেন করেছে। আজ ইস্টার্ন ক্যাবলসের শেয়ারের দর ৫.৫৯ শতাংশ কমে দ্বিতীয় এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দর ৪.৫৫ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ন্যাশনাল টি, আলহাজ টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, মনোস্পুল পেপার, ইস্টার্ন ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং জেমিনি সি ফুড টপটেন লুজার বা দর পতনের তালিকায় রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments