ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৪৬ টাকা ৩০ পয়সা। এছাড়া ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৯.৯২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে গেইনার তালিকায় আরোও অবস্থান করছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স, পূরাবী জেনারেল ইন্সুরেন্স এবং রূপালী লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments