ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারে ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান। আগামী সেপ্টেম্বর মাসেই ‘দরদ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। নিজের ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করার মাধ্যমে এ সংবাদ জানান অনন্য মামুন।

পরিচালক জানান যে, আগামী ১৫ জুলাই থেকে ‘দরদ’ সিনেমার প্রোমোশন শুরু করা হবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভালো কিছু করাই প্রত্যাশা ‘দরদ’ সংশ্লিষ্টদের। ‘দরদের’ প্রোমোশনে এবার নতুন চমক থাকবে। প্রথমবারের মতো শাকিবিয়ানদের নিয়ে কোন বড় আয়োজন করা হবে। সেখানে ‘দরদ’ মুক্তির সম্ভাব্য তারিখ জাননো হবে।
টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের দেখা মিলেছে। টিজারে ভরপুর রোমান্সের সঙ্গে রয়েছে দুর্দান্ত অ্যাকশন ও সাসপেন্স। টিজার প্রকাশের আগেই শাকিব খান ‘দরদ’ এর লুক প্রকাশের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন।
উল্লেখ, বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়ও মুক্তি পাবে। ছবিতে সহশিল্পি আছেন রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। ছবিটি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে। ঈদের দিন দেড় মিনিটের ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছিল। টিজারজুরে শাকিব খানকে বিভিন্ন রূপে দেখা গেছে। কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো ভয়ংকর এক রহস্যময় পুরুষ। টিজার অনুসারে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে ‘দরদ’।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments