ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে দর পতররোধে কিছু কার্যকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের পর লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ দুপুর ২টায় ডিএসইতে লেনদেন চালু হয়েছে যা চলবে আড়াই পর্যন্ত। অর্থাৎ আজকে মাত্র আধা ঘন্টা পুঁজিবাজারের লেনদেন চলবে।

তথ্যমতে, শেয়ারের দরপতন রোধে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস ও সর্বনিম্ন সার্কিট ব্রেকারের ফরমুলা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আজ ১৯ মার্চ বিএসইসি পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ওপেনিং প্রাইস নির্ধারিত হবে ১৯ মার্চ ২০২০ এর আগের ৫ কার্যদিবসের গড় ক্লোজিং প্রাইস। অর্থাৎ কোন কোম্পানির শেয়ার বা ইউনিটের গত ৫ কার্যদিবসের যে দরে ক্লোজিং হয়েছে তার গড় মূল্যই হবে ওপেনিং প্রাইস। এছাড়া প্রত্যেক সিকিউরিটিজের এই গড় মূল্যই ফ্লোর প্রাইস এবং সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা হিসেবে বিবেচিত হবে। এদিকে সার্কিট ব্রেকারের ঊর্ধ্বসীমা আগের নিয়মেই কার্যকর হবে। এ নির্দেশনা পরবর্তী সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments