শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাদীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাসে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি
spot_img
spot_img

দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাসে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করা, টেলিভিশন দেখা বা মোবাইল ফোন ব্যবহার করা এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। আধুনিক জীবনযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে কাজ করা এবং অবসর সময়েও স্ক্রিনে চোখ রাখার প্রবণতা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, নিষ্ক্রিয় জীবনযাপন বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। নতুন এক গবেষণা বলছে, এর সঙ্গে ক্যান্সারের ঝুঁকিরও সম্পর্ক থাকতে পারে।

বিজ্ঞান সাময়িকী ‘প্লস মেডিসিন’–এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পরিবর্তে হালকা শারীরিক কর্মকাণ্ডও স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। ধীরগতিতে হাঁটা, ঘরের কাজ করা কিংবা দৈনন্দিন ছোটখাটো নড়াচড়াও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণায় যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংকের ৯১ হাজারের বেশি অংশগ্রহণকারীর পরিধানযোগ্য ডিভাইস থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের গড়ে ১২ বছর পর্যবেক্ষণে রাখা হয়।

ফলাফলে দেখা গেছে, যারা একটানা দীর্ঘ সময় বসে থাকেন, তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার এবং ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষ করে, প্রতিদিন অতিরিক্ত প্রতি এক ঘণ্টা বসে থাকার সঙ্গে ক্যান্সারজনিত মৃত্যুঝুঁকি প্রায় ১০ শতাংশ বেশি থাকার সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণায় দীর্ঘমেয়াদি নিষ্ক্রিয় জীবনযাপনের সঙ্গে কোলোরেক্টাল, স্তন, লিভার, কিডনি, অগ্ন্যাশয়, ডিম্বাশয়, খাদ্যনালী ও থাইরয়েড ক্যান্সারের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।

অন্যদিকে, প্রতিদিন এক ঘণ্টা বসে থাকার পরিবর্তে ইস্ত্রি করা বা থালা-বাসন ধোয়ার মতো হালকা কাজ করলে ক্যান্সারে মৃত্যুঝুঁকি প্রায় ১২ শতাংশ কম থাকার সম্পর্ক দেখা গেছে। একইভাবে, প্রতিদিন ৩০ মিনিট বসে থাকার বদলে স্বাভাবিক গতিতে হাঁটার মতো মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড করলে ঝুঁকি প্রায় ৮ শতাংশ কম থাকার ইঙ্গিত মিলেছে। আর প্রতিদিন মাত্র পাঁচ মিনিট উচ্চমাত্রার শারীরিক ব্যায়াম করলে ক্যান্সারে মৃত্যুঝুঁকি ২২ শতাংশ পর্যন্ত কম থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়ালকেয়ার টড ক্যান্সার ইনস্টিটিউটের হেমাটোলজিস্ট ও অনকোলজিস্ট ড. ডেভিড ইয়াশার বলেন, নিষ্ক্রিয় জীবনযাপন ওজন বৃদ্ধি ও স্থূলতার কারণ হতে পারে, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাঁর মতে, শরীরে অতিরিক্ত চর্বি দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, যা ক্যান্সার কোষের গঠন ও বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ব্যায়ামের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যা স্তন ক্যান্সারের মতো হরমোন-সংবেদনশীল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। তাই দীর্ঘ সময় বসে থাকাই সরাসরি ক্যান্সারের কারণ—এমন সিদ্ধান্ত এই গবেষণার ভিত্তিতে দেওয়া যায় না। বিষয়টি নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

গবেষণার সঙ্গে যুক্ত নন এমন ওপেন ইউনিভার্সিটির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকসের এমেরিটাস অধ্যাপক প্রফেসর কেভিন ম্যাককনওয়ে বলেন, গবেষণার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এ সম্পর্ক নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments