রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুই যুগ পর পেরু-চিলির ড্রতে লাভ আর্জেন্টিনার
spot_img
spot_img

দুই যুগ পর পেরু-চিলির ড্রতে লাভ আর্জেন্টিনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। একই গ্রুপে থেকে আজ মুখোমুখি হয়েছিল পেরু ও চিলি। তবে এই দুই দলের লড়াই গোলশূন্য ড্র হওয়ায় লাভ হলো আর্জেন্টিনার। পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো লিওনেল মেসির দল।

পেরু ও চিলির মধ্যকার এই ড্রতে দুই যুগ আগের এক রেকর্ডও ভাঙ্গলো। গত ২০ বছরে পেরু ও চিলির মুখোমুখি হওয়া কোনো ম্যাচই ড্রয়ে নিষ্পত্তি হয়নি। ২০ বছরের মধ্যে এই প্রথম ড্র দেখলো দুই দল। সর্বশেষ পেরু–চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল ১৯৮৯ সালে। এর আগে অবশ্য আরও পাঁচবার দুই দল গোলশূন্য ড্র করেছিল।

টেক্সাসে দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করে পেরু। শুরুতে চিলিকে চাপেও রাখে তারা। তবে ঘুরে দাঁড়িয়ে খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চিলি। ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতেও পেরুর ওপর আধিপত্য দেখিয়েছে চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি। তবে লক্ষ্যে ছিলে কেবল ১টি।

অন্যদিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে। তবে দুই দলের কোনো প্রচেষ্টায় শেষ পর্যন্ত গোলে রূপান্তরিত হয়নি। দুই দলের গোলরক্ষক নিজেদের সেরাটা দিয়েই লড়েছেন। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় পেরু ও চিলিকে।

আগামী বুধবার চিলি নিজেদের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে পেরুর প্রতিপক্ষ কানাডা। পরের ম্যাচের ওপর নির্ভর করেছে দুই দলের অনেক হিসেবনিকেশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments