রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদেশের নিট রিজার্ভের পরিমাণ ১৬.৭৭ বিলিয়ন ডলার
spot_img
spot_img

দেশের নিট রিজার্ভের পরিমাণ ১৬.৭৭ বিলিয়ন ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম বারের মতো নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের তথ্য মতে, দেশের সর্বশেষ নিট (ব্যয়যোগ্য) রিজার্ভের পরিমাণ এখন ১৬.৭৭ বিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের বর্তমান গ্রস রিজার্ভের পরিমাণ ২৬.৮৮ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২১.৭৯ বিলিয়ন ডলার (বিপিএম৬) এবং নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ১৬.৭৭ বিলিয়ন ডলার। এতদিন বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ গ্রস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভের তথ্য প্রকাশ করত। গতকাল প্রথম বারের মতো নিট রিজার্ভের হিসাব প্রকাশ করল তারা।

নিট রিজার্ভ হচ্ছে- বৈদেশিক মুদ্রার সঞ্চিত থেকে সব ধরনের দায়দেনা বাদ দেওয়ার পর যা থাকে। আইএমএফের সদস্য রাষ্ট্রগুলো নিট রিজার্ভের তথ্য প্রকাশ করে থাকে। শর্ত বাস্তবায়ন করতে আইমএফের তৃতীয় কিস্তি পাওয়ার পর প্রথম বার নিট রিজার্ভের তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আন্তর্জাতিক মান অনুযায়ী, কোনো দেশের আমদানি ব্যয় মেটাতে তিন মাসের মতো রিজার্ভ থাকতে হয়। নিয়ন্ত্রণ করার পরেও বাংলাদেশের গড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলারের বেশি আমদানি ব্যয় হচ্ছে প্রতি মাসে। গত মাসে তা ছয় বিলিয়ন ডলার ছুঁয়েছে। তৃতীয় কিস্তি ছাড় পেতে জুন শেষে নিট রিজার্ভ ১৪.৭৬ বিলিয়ন ডলার রাখতে শর্ত দিয়েছে আইএমএফ। যা আগের শর্তে ছিল ২০.১০ বিলিয়ন ডলার।

ঋণের অর্থ দিয়ে প্রথম বারের মতো আইএমএফের রিজার্ভ-সংক্রান্ত শর্ত পরিপালন করতে পারল সরকার। নতুন শর্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বর শেষে নিট রিজার্ভ ১৪.৮৮ ও ডিসেম্বর শেষে তা ১৫.৩০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে বাংলাদেশকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments