ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাসকিন আহমেদ। তাকে ৩ ম্যাচের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল মুলতান সুলতানস। তবে ১ মার্চ ঘরের মাঠে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে পিএসএলের এই প্রস্তাব নাকচ করেছেন দেশের গতিময় পেসার তাসকিন।

এর আগে জাতীয় দলে খেলার জন্য বিশ্বের সবচেয়ে ধনী লিগ আইপিএলে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তাসকিন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সদ্য শেষ হওয়া আসরের শেষদিকে চোটাক্রান্ত হওয়া তাসকিন এখন অনেকটাই সুস্থ। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি। যে কারণে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের গতিময় পেসার তাসকিন বলেন, ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আমি মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ পিএসএলে খেলে যদি চোটাক্রান্ত হই তাহলে জাতীয় দলে খেলা মিস হয়ে যাবে। এতে আমার খারাপ লাগবে। তাই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় কোনো অক্ষেপ নেই বলে জানান তিনি।
বিপিএলের এবারের আসরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে পরাজিত হয়ে বিদায় নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। ফাইনালের আগে বরিশাল বিদায় নেওয়ায় অধিনায়ক সাকিব চলে যান পাকিস্তানে, তিনি পাকিস্তান সফরে পেশোয়ার জালমির দলে আছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments