শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপতন দিয়ে শেষ হলো সপ্তাহ
spot_img
spot_img

পতন দিয়ে শেষ হলো সপ্তাহ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পতনের মধ্যদিয়ে আরেকটি সপ্তাহ শেষ করলো দেশে পুঁজিবাজার। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে নামতে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট   কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট  বেড়ে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৮৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments