ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান বনাম বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।

টুর্নামেন্টের অন্যতম সেরা ২ দলের লড়াইয়ে নেই সাকিব আল হাসান, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান রভম্যান পাওয়েল।
আসরের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২ রানের ব্যাবধানে জয় পায় পেশোয়ার। সেই ম্যাচে সাকিব ১ বল খেলে করেন মাত্র ১ রান। বল হাতেও ঝলক দেখাতে পারেননি সাকিব। ৩ ওভারে ৩২ রান খরচ করে পারেননি কোনো উইকেট শিকার করতে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments