বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাপায়ে ঝিঁঝিঁ ধরা কি ভিটামিনের ঘাটতির ইঙ্গিত
spot_img
spot_img

পায়ে ঝিঁঝিঁ ধরা কি ভিটামিনের ঘাটতির ইঙ্গিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পায়ে ঘন ঘন ঝিঁঝিঁ ধরা, অবশ লাগা, জ্বালাপোড়া বা সূচ ফোটানোর মতো অনুভূতিকে অনেকেই ক্লান্তি কিংবা দীর্ঘক্ষণ একভাবে বসে থাকার ফল বলে মনে করেন। তবে চিকিৎসকদের মতে, এসব উপসর্গ অনেক সময় শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতির ইঙ্গিতও হতে পারে। তাই সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। এই ভিটামিনের ঘাটতি হলে রক্তাল্পতার পাশাপাশি হাত-পায়ে ঝিঁঝিঁ ধরা, ভারসাম্য হারানো, স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং পায়ের পাতায় জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাও জরুরি। ভিটামিন বি১২ মূলত মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবারে বেশি পাওয়া যায়। পাশাপাশি পুষ্টিকর বাদাম ও শুকনো ফল শরীরের সামগ্রিক পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হতে পারে।

খাদ্যতালিকায় প্রতিদিন ভেজানো কাঠবাদাম (আমন্ড) রাখলে শরীরে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বির জোগান মেলে। আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক ও হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। এ ছাড়া খেজুরে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে, যা শরীরকে শক্তি জোগাতে সহায়তা করে। ভেজানো কিশমিশেও বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি নিয়মিত খাওয়া উপকারী।

দীর্ঘদিন পায়ে ঝিঁঝিঁ ধরা বা অবশভাব থাকলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments