ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীত এলেই অনেকের পায়ের ত্বক ফেটে যেতে শুরু করে। পায়ের ত্বক শুষ্ক হলে এমনিতেও সাবান ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে পায়ের ত্বক পরিচ্ছন্ন করতে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কারন অ্যাপল সিডার ভিনেগারের ব্যবহারে ভালো উপকার পাওয়া যায়।

পায়ে বা আঙুলের খাঁজে অনেকের ছত্রাক সংক্রমণ হয়। অ্যাপল সিডার ভিনেগারে যে অ্যাসিড থাকে তা ছত্রাকের সংক্রমণ নির্মূলে দারুণ উপকারী। বাড়ি ফিরে যখন একটু নিরিবিলি সময় পেলেই এক গামলা গরম পানিতে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। তাপমাত্রা সহনশীল হলে ১০-১৫ মিনিট পানিতে পা ভিজিয়ে রাখুন। শীত এলেই আমরা পা ঢেকে ফেলি। তখন পা থেকে দুর্গন্ধও ছড়ায়। ব্যাকটেরিয়ার কারণে এমন হয়। এমন সমস্যার ক্ষেত্রে এই ভিনেগার কাজে আসে।
শীতে ফাটা গোড়ালির সমস্যা থাকলে ফাটা ত্বকে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হলে অ্যাপল সিডার ভিনেগারের ব্যবহার কাজে দেয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments