ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ঋণ খেলাপী এমন ২৮০ জন গ্রাহককে তলব করেছে হাইকোর্ট। হাইকোর্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকার।
অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের দেওয়া এ সংক্রান্ত তালিকা দেখে বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাটকারী প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) লুটতরাজের শিকার পিপলস লিজিং অবসায়নের অপেক্ষায় আছে।
এদিকে অবসায়নজনিত জটিলতায় পুঁজিবাজারেও বন্ধ আছে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments