শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপুঁজি হারিয়ে হতাশা গ্রস্থ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজি হারিয়ে হতাশা গ্রস্থ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ জানুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৪.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৯.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৫.১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩০.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৯৯৯ টি শেয়ার ১ লাখ ২ হাজার ৮৩৭ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২১৮.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৫.০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৪১.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৩১ টির, কমেছিল ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৩.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ১৫৭ টি শেয়ার ১ লাখ ১ হাজার ৫৪০ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৯৪ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৭ শতাংশ বা ৪০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫২.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০১ কোটি ৯ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments