
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৫ জানুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ও বেড়ছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩০.৪৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৫.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৪৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৬৫৯টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২২১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১১ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৮ লাখ ০৬ হাজার ৫৭২টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৫৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৭ লাখ ০২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০৩ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৮১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৩৪.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৩টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ১১৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৬৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ২৯ লাখ ১০ হাজার ৫০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments