বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে সিডিবিএলকে তালিকাভুক্ত করতে ডিবিএ’র চিঠি
spot_img
spot_img

পুঁজিবাজারে সিডিবিএলকে তালিকাভুক্ত করতে ডিবিএ’র চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি ড. আনিসুজ্জামান চৌধুরী বরাবর তার কার্যালয়ে দাখিল করা হয়। একই চিঠির কপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকেও দেওয়া হয়।

শেয়ারবাজারে ইলেকট্রনিক সিকিউরিটিজ ট্রেডিং, বিতরণ, হস্তান্তর এবং সেটেলমেন্ট প্রক্রিয়ার কাজে নিয়োজিত রয়েছে সিডিবিএল। বিনিয়োগকারীদের বিও হিসেবের সব ধরনের তথ্য সিডিবিএল সংরক্ষণ করে।

চিঠিতে ডিবিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, সিডিবিএল ২০০০ সালের ২০ আগষ্ট প্রতিষ্ঠিত হয়। এটি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় এবং জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকসমূহ (এনসিবি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ (পিসিবি), বিদেশি ব্যাংকসমূহ, মার্চেন্ট ব্যাংকসমূহ, পাবলিকলি লিস্টেড কোম্পানিসমূহ, বীমা কোম্পানিসমূহ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অর্থায়নে গঠিত হয়। তাই স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে এই প্রতিষ্ঠানগুলো সিডিবিএল এর মালিকানায় রয়েছে।

সিডিবিএল গঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রথমত পেপার সিস্টেম থেকে ইলেকট্রনিক সিস্টেমে রূপান্তরিত করে বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটকে আধুনিকীকরণ এবং সুবিন্যস্ত করে এর দক্ষতা বাড়ানো, ঝুঁকি হ্রাস এবং বিনিয়োগকারীদের আস্থা বাাড়ানো।

দ্বিতীয়ত, কোন ধরনের মুনাফালোভী উদ্দেশ্য ও মনোভাব ব্যতিরেকে স্টেকহোল্ডারদের সুবিধার জন্য কাজ করা এবং তৃতীয়ত, সিডিবিএলকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করা।

চিঠিতে আরও বলা হয়, প্রতিষ্ঠার ২৫ বছর পার হয়ে গেলেও সিডিবিএল এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জের অতালিকাভুক্ত কোম্পানি হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও প্রত্যাশা থেকে বিচ্যুৎ। যদিও সিডিবিএল-এর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে ইস্যুয়ার কোম্পানি, স্টক ব্রোকার, স্টক ডিলার, কাস্টোডিয়ান, বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের কাছ থেকে।

এমন অবস্থায়, সিডিবিএল যাতে তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করে পুঁজিবাজারের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে পারে এবং পুঁজিবাজারের অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত মুনাফার অংশ ভাগ করে নিতে পারে, সেজন্য অবিলম্বে স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি নিশ্চিত করতে ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত পুঁজিবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি ও ডিএসই’র হস্তক্ষেপ ও নির্দেশনা চেয়েছে ডিবিএ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments