শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রচারণার জন্য তৈরি হল গান: মুক্তি ১৫ সেপ্টেম্বর
spot_img
spot_img

প্রচারণার জন্য তৈরি হল গান: মুক্তি ১৫ সেপ্টেম্বর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাম্প্রতিক সময়ে সিনেমার প্রচারণার ধরন বদলেছে। কে কতটা বাড়তি চমক দেখিয়ে দর্শকের কাছে মুক্তি-প্রতীক্ষিত সিনেমার খবর পৌঁছে দিতে পারে, তার প্রতিযোগিতা চলছে যেন। এই প্রচারণার অন্যতম কৌশল গান। সিনেমায় গান না রাখা হলেও প্রচারের জন্য নতুন করে গান তৈরি করা হচ্ছে; পরিচালকরা যাকে ‘প্রমোশনাল সং’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন।

২২ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ সিনেমার জন্যও প্রমোশনাল গান তৈরি করা হয়েছে; যে গানে পারফর্ম করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমনসহ প্রায় ৪০ জন পারফরমার। গানটির শিরোনাম ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। ১৫ সেপ্টেম্বর গানটি প্রকাশ পাবে বলে সমকালকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক দীপংকর দীপন।

তিনি বলেন, ‘অন্তর্জাল সিনেমার প্রমোশনাল গান এটি। বড় আয়োজন করে গানটি এফডিসিতে শুটিং করা হয়েছে। সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি তৈরি হয়েছে। ১৫ সেপ্টেম্বর গানটি রিলিজ করব আমরা।

রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যৌথভাবে শেখ রাফি মাহমুদ ও শেখ সামি মাহমুদ। গেয়েছেন মাশা ইসলাম। এতে র‍্যাপ আর্টিস্ট হিসেবে রয়েছেন রাসেল মাহমুদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments