ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতি মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বর্তমানে ডলারের বিনিময় হার হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। আজ ২ জুন বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম ডলারের বিপরীতে টাকার মান কমানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৮৯ টাকা ৯০ পয়সা দরে আজ ডলার বিক্রি করা হয়েছে। আগে যা ছিল ৮৯ টাকা।ইন্টারব্যাংক রেট গত ২৯ মে প্রতি ডলার ছিল ৮৯ টাকা, গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর ডলারের দামে এ পরিবর্তন এলো।এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই ৮ বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments