সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত
spot_img
spot_img

ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’র স্পন্সর পরিচালক জনাব ফিরোজুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক জনাব রহমান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং একজন পিএমজেএফ লায়ন। তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জনপ্রিয় রাজনীতিক জনাব রহমান দীর্ঘ ৩১ বছর ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (পাচ বার) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী জনাব রহমান প্রায় ৪২ বছর ঢাকায় ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের ইয়াকুবনগরে অবস্থিত ফিরোজুর রহমান রেসিডেনশিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। জনাব রহমান সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments