মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবরেণ্য অভিনেত্রী সরোজা দেবী মারা গেছেন
spot_img
spot_img

বরেণ্য অভিনেত্রী সরোজা দেবী মারা গেছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী বি. সরোজা দেবী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের বেঙ্গালুরুর মালেশ্বরামের বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় কিংবদিন্ত অভিনেত্রী বি. সরোজা দেবীকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৩৮ সালের ৭ জানুয়ারি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন বি. সরোজা দেবী। মাত্র ১৭ বছর বয়সে রুপালি জগতে পা রাখেন বহু ভাষার এই অভিনেত্রী। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র  মহাকবি কালিদাসা’। ১৯৫৫ সালে মুক্তি পায় এটি। এক সময় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি রাজ করেছেন তিনি।

১৯৫৭ সালে পরিচালক বি. আর. পান্থুলুর পরিচালিত সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। এরপর টানা কাজ পেতে থাকেন এই অভিনেত্রী। ১৯৫৮ সালে নাডোডি মান্নান সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এম. জি. রামচন্দ্রন পরিচালিত এই সিনেমা সারোজা দেবীকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়।

১৯৫৯ সালে পয়গাম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সরোজা দেবী। তবে এটি তার অভিষেক সিনেমা নয়। অপেরা হাউজ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। বলিউডে দিলীপ কুমার রাজেন্দ্র কুমার, শাম্মী কাপুরের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নেন এই অভিনেত্রী।

তামিল তেলেগু কন্নড় ও হিন্দি ভাষার ২০০ সিনেমায় অভিনয় করেছেন সরোজা দেবী। ১৯৬৯ সালে ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাকে। ১৯৯২ সালে পান পদ্মভূষণ সম্মাননা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments