মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
spot_img
spot_img

বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে এমপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘এ-৩’ ভিসাসহ সব ধরনের এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষে ওই ওয়ার্ক পারমিট নবায়ন করতে হয়। ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্তও অন্তর্ভুক্ত থাকে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একই বিধান অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments