শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবাণিজ্য মেলা জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু
spot_img
spot_img

বাণিজ্য মেলা জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে মেলা পিছিয়ে নতুন বছরের প্রথম মাসের তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা নিয়েছে সরকার।গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে। জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলা হবে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলা চলবে মাসব্যাপী। এবার এরই মধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে।

গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এবার মেলায় মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ক্ষেত্রে ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments