রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবার্সেলোনার জালে পাঁচ গোল দিলো আর্সেনাল
spot_img
spot_img

বার্সেলোনার জালে পাঁচ গোল দিলো আর্সেনাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে মৌসুম পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হার মেনেছে বার্সেলোনা। তাদের ৫-৩ গোলে হারিয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামের ম্যাচের ৭ মিনিটেই রবার্ত লেভানডোফস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি গার্নার্সরা। ১৩ মিনিটের মাথায় বুকায়ো সাকার গোলে সমতা ফেরায় আর্সেনাল।

৩৪ মিনিটে রাফিনহার গোলে আবার এগিয়ে যায় বার্সা। এই গোলের ৯ মিনিটের মাথায় (৪৩ মি.) কাই হাভার্টজের গোলে আবার ফেরে সমতা। তাতে ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর লিয়েন্দ্রো ট্রসার্ড ৫৫ মিনিটে গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। ৭৮ মিনিটে তিনি জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয়ে যায় ৪-২। ৮৮ মিনিটে বার্সার ফেরান তোরেস গোল করলে ব্যবধান কমে হয় ৪-৩। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনালের ফাবিও ভিয়েইরা গোল করে ৫-৩ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

মৌসুম পূর্ব পরবর্তী প্রীতি ম্যাচে আগামী বুধবার (২ আগস্ট ২০২৩) এএস মোনাকোর মুখোমুখি হবে আর্সেনাল। অন্যদিকে রোববার (৩০ জুলাই) এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments