ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৫-২৬ বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ধারণাসমূহ নিয়ে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪ ঘটিকায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।জাতীয় খবর
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। ইন্সটিটিউটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিআইসিএম কর্তৃক গৃহীত উদ্ভাবনী ধারণাসমূহের উপস্থাপনা পেশ করেন ইন্সটিটিউটের প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়। এ সময় বিআইসিএম-এর ইনোভেশন অফিসার ও পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ ইন্সটিটিউটের ইনোভেশন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে বিআইসিএম কর্তৃক এই অর্থ বছরে বাস্তবায়িত ২টি উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়, যার মধ্য থেকে “ই-সার্টিফিকেট নাম্বারিং এন্ড ইস্যুয়েন্স” শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments