ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
রিং শাইন টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৯ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৯ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করা হবে।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ১৯ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিইউ প্রকাশ করা হবে।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ১৯ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিইউ প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments