ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ১৪ জুলাই, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় ক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৬৩ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে সংকটে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪০.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১.৯৫ শতাংশ কমেছে।
আমান কটন ফাইবার্সের আজ শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৭১ শতাংশ কমেছে।
একমি পেস্টিসাইডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩৬.৬০ টাকায়। এবং কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১.৮৮ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিস, আলিফ ম্যানুফেকচারিং, অলটেক্স, এপোলো ইস্পাত, আর্গন ডেনিমস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দা ঢাকা ডাইং, ডেফোডিল কম্পিউটারস, ডেলটা স্পিনার্স, দেশবন্ধু, এমারেল্ড অয়েল, এনভয় টেক্সটাইলস, ইভিন্স টেক্সটাইল, ফ্যামিলিটেক্স (বিডি), ফারইস্ট ফাইনান্স, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, হামিদ ফেব্রিক্স, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, ইনডেক্স আগ্রো, ইন্ট্রাকো, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কাট্টালি টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, লুব-রেফ (বাংলাদেশ), ম্যাকসন্স স্পিনিং, মেঘনা ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, এম.এল ডাইং, মুন্নো ফেব্রিক্স, নিউ লাইন, নুরানী ডাইং, ওআইমেক্ম, প্যাসিফিক ডেনিমস, প্রাইম ইন্সুরেন্স, প্রাইম টেক্সটাইল, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, আর. এন. স্পিনিং, রবি আজিয়াটা, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাফকো স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড, শ্যামপুর সুগার, সিলকো ফার্মাসিটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, শাইন পুকুর সিরামিক্স, স্টান্ডার্ড ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনং এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments